
হাকিকুল ইসলাম খোকন,(বাপসনিউজ),যুক্তরাজ্য:

গত ২২ জুন,রবিবার, সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইটজি পার্টি হলে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার এবং সহযোগী অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও অধ্যাপক হুসনে আরা বেগম ।
আওয়ামী লীগের জন্ম হয়েছে সংগ্রামের জন্য। পথ চলা হোক সংগ্রামের মধ্য দিয়েই, প্রধান অতিথির বক্তব্য কালে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমরা মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন করেছিলাম অন্যায়ভাবে,জোরপূর্বক গায়ের জোরে ও মেটি কোলাসস ডিজাইন ও মাস্টার মাইন্ড এর মাধ্যমে মৌলবাদী শাসন দেখার জন্য ।এর চেয়ে আমার মরণ অনেক ভাল ছিল ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাপসনিউজ,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও বাকসুর সাবেক জিএস বীর মুক্তিযোদ্ধা প্রদীপ রজ্ঞন অনুষ্ঠানটির পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাপ্টেন (অব.)বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ড. আবু বকর,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী রমেশ চন্দ্র নাথ, বীরমুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি,বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারী ।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দীন দেওয়ান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. বখতিয়ার আলী,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক উপ প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল ইসলাম লিটন,আওয়ামী লীগ নেতা আকতার হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন,শেখ হাসিনা মন্ত্রের সভাপতি ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন জলিল,শেখ হাসিনা মন্ত্রের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা কায়কোবাদ খান,আওয়ামী লীগ নেতা আলী হোসেন গজনবী,আওয়ামী লীগ নেতা একে চৌধুরী, আওয়ামী লীগ নেতা আতাউল গনি আসাদ,নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম,নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাশেম ভূঁইয়া,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস,যুক্তরাষ্ট্র আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সরদার,যুক্তরাষ্ট্র যুবলীগ আহবায়ক শেখ জামাল হোসেন,যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ,এডভোকেট তুষার,ফারুক,যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম ও শাহ মাহিন এবং যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তির দূত।
গত ৭৬ বছরের আওয়ামী লীগের ইতিহাস নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ইতিহাস। পাকিস্তান ও বাংলাদেশের সকল অন্যায়-অবিচার ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে দেশ ও জাতিকে মুক্ত করার গৌরবময় ইতিহাসই আওয়ামী লীগের ঐতিহ্য। বাংলাদেশের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস। আজ ও আগামীতেও আওয়ামী লীগ সেই ধারা অব্যাহত রাখবে। সবাইকে ৭৬তম জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা জানান বক্তাগণ । আলোচনা সভার শুরুতে ১৯৫২ মহান ভাষা আন্দোলন ,৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর অভ্যুত্থান, আগরতলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ৭৫”রের ১৫ই আগস্ট স্বপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,পঁচাত্তরের ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিষ্ঠুর ভাবে জাতীয় চার নেতা হত্যাকাণ্ড ,২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত এবং সকল স্বৈরাচার বিরোধী এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা আড়াই লক্ষাধিক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিটকাল নিরবতা পালন করা হয়। সভা শেষে সবাইকে নৈশভোজে আয়োজন করা হয়।রাত ১২টা ১ মিনিট ২৩ জুন ২০২৫,সোমবার ভোর রাতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিশাল কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি ড. প্রদীপ রজ্ঞন কর।