গোপালগঞ্জে পুলিশের তৎপরতায় অপহরণের ১ঘন্টায় অপহৃত ব্যক্তি উদ্ধারসহ গ্রেফতার-২

এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জে পুলিশের তৎপরতায় ১ঘন্টায় অপহৃত উদ্ধারসহ ২ অপহরণকারী গ্রেফতার। এ জেড আমিনুজ্জামান রিপন : গোপালগঞ্জ জেলার সদর উপজেলার চরতালা এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে। গতকাল শনিবার (১৪ই জুন)রাত আনুমানিক ৭.৩০মিনিটে চরতালা গ্রামের লিটু শেখের বাড়ির সামনের থেকে একদল সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্যরা আব্দুল শেখের ছেলে সোনা মিয়া (৪০)কে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে গোপালগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাত আনুমানিক ৮.৩০ মিনিটে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ার বীর মুক্তিযোদ্ধা সবেদ আলী ভুঁইয়ার বাড়ির সামনের রাস্তায় দিয়ে যাওয়ার সময় একটি আটো বাইক থেকে অপহৃত সোনা মিয়াকে মুখে গামছা পেঁচানো ও হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে।এ সময় অপহরণকারীদের দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হয় গোপালগঞ্জ থানা পুলিশ। ওদের সাথে থাকা বাকি ৮/৯ জন পালিয়ে যায়। অপহরণকারীদের মাঝে গ্রেফতার হয় গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া গ্রামের সুভাষ ঢালীর ছেলে শ্রীবাস ঢালী ও গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপিনাথ পুরের তোফায়েল সিকদারের ছেলে সাহাবুর সিকদার। এ ব্যপারে গোপালগঞ্জ সদর থানায় একটি অপহরণ মামলা হয়। আসামীদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে সদর থানাসূত্রে জানা যায়।
গোপালগঞ্জ জেলার সদর উপজেলার চরতালা এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।
গতকাল শনিবার (১৪ই জুন)রাত আনুমানিক ৭.৩০মিনিটে চরতালা গ্রামের লিটু শেখের বাড়ির সামনের থেকে একদল সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্যরা আব্দুল শেখের ছেলে সোনা মিয়া (৪০)কে অপহরণ করে নিয়ে যায়।
খবর পেয়ে গোপালগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাত আনুমানিক ৮.৩০ মিনিটে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ার বীর মুক্তিযোদ্ধা সবেদ আলী ভুঁইয়ার বাড়ির সামনের রাস্তায় দিয়ে যাওয়ার সময় একটি আটো বাইক থেকে অপহৃত সোনা মিয়াকে মুখে গামছা পেঁচানো ও হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে।এ সময় অপহরণকারীদের দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হয় গোপালগঞ্জ থানা পুলিশ। ওদের সাথে থাকা বাকি ৮/৯ জন পালিয়ে যায়।
অপহরণকারীদের মাঝে গ্রেফতার হয় গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া গ্রামের সুভাষ ঢালীর ছেলে শ্রীবাস ঢালী ও গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপিনাথ পুরের তোফায়েল সিকদারের ছেলে সাহাবুর সিকদার।
এ ব্যপারে গোপালগঞ্জ সদর থানায় একটি অপহরণ মামলা হয়। আসামীদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে সদর থানাসূত্রে জানা যায়।