খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুন কে কারাগারে প্রেরণ।

মো: আল মাসুম খান,বিভাগীয় ব্যুরো চিফ খুলনা:

খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুন কে কারাগারে প্রেরণ।
খুলনা সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রবিবার ১৫ জুন খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলমের দায়ের করা মামলাটি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। খুলনা মহানগর দায়রা জজ মো: শরীফ হোসেন হায়দার তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে কারাগারে নেওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা ওসি হাসান আল মামুনকে লক্ষ্য করে পচা ডিম এবং আম নিক্ষেপ করে। তারা ওসির দৃষ্টান্ত মূলক শা‌স্তি চে‌য়ে বি‌ভিন্ন স্লোগান দেয়। প‌রে বিএন‌পি নেতাদেরকে শান্ত রাখার জন্য সেনা ও নৌ বা‌হিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

খুলনা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ কে এম শহিদুল আলম গণমাধ্যমকে বলেন, মামলাটিতে উচ্চ আদালতের জামিনে ছিলেন হাসান আল মামুন। উচ্চআদালতের নির্দেশে রবিবার খুলনা মহানগর দায়রা জজ আদালতে তিনি আত্মসমর্পণ করেন। এ সময় তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। আমরা জামিনের বিরোধিতা করি। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত থেকে জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় তৎকালীন ওসি হাসান আল মামুন নিজেই ফখরুল আলমকে বেদম মারপিট করেন। লাঠির আঘাতে ফখরুল আলমের একটি চোখ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় ২০২৪ সালের ১৯ আগস্ট হাসান আল মামুনের বিরুদ্ধে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা করেন ফখরুল।
কারাগারে যাওয়ার আগে খুলনা সদর থানা সাবেক ওসি হাসান আল মামুন জামালপুর জেলার মাদারগঞ্জ মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন।