
এম,এম মুশফিকুর রহমান (ইরান) :

গোপালগঞ্জের গোপীনাথপুরে ৬টি বাসের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ২জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২০ জন। রোববার গভীর রাত আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো: সাজেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা গামী আরমান পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে ট্রাককের পিছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হলে যাত্রীদের উদ্ধারকালে আরো তিনটি বাস ও একটি প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয়। রাত আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ৬টি বাসের সিরিজ সংঘর্ষে ঘটনাস্থলে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামান ও আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী নিহত হন। পরে খবর পেলে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ঘটন স্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে ২ ঘন্টা পর ঢাকা খুলনা মহা সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।