
কাজী মাহমুদ(ক্রাইম নিউজ)বিশেষ প্রতিবেদক:

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কেকানিয়ায় শ্রী শ্রী গোবিন্দ সেবাশ্রমে পাগল জিতেন চাঁদ গোঁসাইয়ের বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১-জুন) বিকেলে কেয়ানিয়া গ্রামে জিতেন চাঁদ গোঁসাইয়ের আশ্রমে এ মহোৎসব অনুষ্ঠিত হয়। এ বাৎসরিক মহোৎসবে প্রায় ২ সহস্রাধিক ভক্তবৃন্দের আগমন হয়।
আশ্রমের সভাপতি সত্যেন্দ্রনাথ কিত্তনিয়ার সভাপতিত্বে বাৎসরিক মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি এম এইচ খান মঞ্জু। এর আগে তিনি গোপালগঞ্জ পৌরসভার খাটরা নিচুপড়া চেচানিয়াকান্দী শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ সার্বজনীন সেবাশ্রম বাৎসরিক মহোৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
একই দিন সকালে এম এইচ খান মঞ্জু দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সদর উপজেলার বোয়ালিয়া, বনগ্রাম, বলাকইড় সহ বিভিন্ন হাটবাজারে ঘুরে ঘুরে তারেক রহমানের ৩১দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এ সময় গোপালগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মেজর অবসর অহিদুল হক মোল্লা, কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার, হরিচাঁদ গুরুচাঁদ সেবাশ্রমের সভাপতি সমীর বৈদ্য, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক শেখ ইলিয়াস আহমেদ, জেলা বিএনপির সাবেক সদস্য শেখ ইয়াহিয়া সহ অনেকে।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ঝানটু খান, বিএনপি নেতা মাসুদ শেখ, লেলিন সরকার, তোফায়েল শেখ সহ অসংখ্য দলীয় নেতাকর্মীরা।