গোপালগঞ্জ জেলা আ: লী: সাধারণ সম্পাদককে কাশিমপুরে কারাগারে প্রেরণ।

এম,এম মুশফিকুর রহমান (ইরান) ক্রাইম নিউজ :

গোপালগঞ্জ জেলা আ: লী: সাধারণ সম্পাদক কাশিমপুরে কারাগারে প্রেরণ।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজমকে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার তানিয়া জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রাত ৯টার দিকে জি এম শাহাবুদ্দিন আজম ও তার স্ত্রী মারিয়াম আজমকে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে দু’জনকেই সেনাবাহিনীর উপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়। পরে আদালত থেকে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।
ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে জি এম সাহাবুদ্দিন আজম জরুরি চিকিৎসার জন্য স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার পথে বেনাপোলে ইমিগ্রেশন পুলিশ তাদেরকে দু’জনকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। পরে সেখান থেকে কড়া নিরাপত্তায় দু’জনকেই গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
গোপালগঞ্জ থানার ওসি মোহম্মদ সাজেদুর রহমান জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম ৫-আগস্টের পরে গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা ও গাড়ি পোড়ানো মামলা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল নেতা দিদার হত্যা মামলাসহ ৩টি এবং ঢাকায় ২টি মামলায় তিনি এজাহার নামীয় আসামি।