গোপালগঞ্জে নিজড়া হাই স্কুলের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত।। ‌

কাজী মাহমুদ,(ক্রাইম নিউজ)বিশেষ প্রতিনিধি: 

গোপালগঞ্জে নিজড়া হাই স্কুলের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত।। ‌
গোপালগঞ্জে নিজড়া হাই স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীরা এ উৎসবের আয়োজন করে।
“বন্ধু মিলবে বন্ধুর সাথে, মিলন মেলা পরিণত হবে উৎসবে” এ প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার (৮-জুন) নিজড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে নিজড়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সূবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক।
এসময় ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ড. মকবুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বুয়েটের সাবেক প্রফেসর ড. ফিরোজ আহমেদ, বৈজ্ঞানিক ড. ইদ্রিস খন্দকার, সাবেক এমপি ও গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু, গোপালগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান সহ অনেকে বক্তব্য রাখেন।
এছাড়া আরো উপস্থিতি ছিলেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক এম সুমন, নিজড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ ধলু মিনা, সাবেক চেয়ারম্যান আজিজ সর্দার, নিজড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক একলাছ মোল্লা, মনির মিনা, হাফিজ শেখ সহ অনেকে।

গোপালগঞ্জে নিজড়া হাই স্কুলের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত।। ‌

এ অনুষ্ঠানে নিজড়া হাই স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেন। এসময় পুরাতন বন্ধুদের মিলনে এক আবেগপ্রবণ পরিবেশের সৃষ্টি হয়। স্মরণ করেন পুরোনো দিনের কথা। ভাগাভাগি করে নেন সুখ-দুঃখের অনুভূতি।