গোপালগঞ্জে স্বচ্ছ রাজনীতির ছায়ায় বিএনপির সদস্য সচিব হলেন এ্যাড. আবুল খায়ের।

মাহামুদ কবীর আলী (গোপালগঞ্জ) :

গোপালগঞ্জে স্বচ্ছ রাজনীতির ছায়ায় বিএনপির সদস্য সচিব হলেন এ্যাড. আবুল খায়ের।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন এ্যাডভোকেট কাজী আবুল খায়ের। তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে চলমান কমিটিতে আছেন।। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এম. মনসুর আলী ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর মৃত্যু বরন করার পর থেকে সদস্য সচিব পদটি শূন্য ছিল। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নতুন সদস্য সচিব মনোনীত করায় দলীয় কার্যক্রমে গতি বৃদ্ধি পাবে বলে জেলা বিএনপির অন্যান্য সদস্যরা মনে করেন। সদ্য দায়িত্ব প্রাপ্ত সদস্য সচিব এ্যাড. আবুল খায়ের জেলা জজ আদালতের পিপি এবং জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি।
সদ্য দায়িত্ব প্রাপ্ত সদস্য সচিব আবুল খায়ের বলেন, অতীতের দোষত্রুটি ভুলে গিয়ে আগামীতে নতুন উদ্যোমে দলীয় কার্যক্রম চালাতে হবে। গোপালগঞ্জে জাতীয়তাবাদী শক্তিকে প্রতিষ্ঠিত করতে সর্বাত্মকভাবে প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মনোনীত করায় সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার একমাত্র উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। সেই সাথে আমি আরো ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস,এম জিলানী এবং বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমকে।
তিনি গোপালগঞ্জ জেলার সকল নেতা কর্মীদের শুভেচ্ছা জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।