খুলনা মোংলায় নাবিকদের হাত-পা বেঁধে জাহাজ ডাকাতি।

মো: আল মাসুম খান(খুলনা বিভাগ)ব্যুরো চিফ :

খুলনা মোংলায় নাবিকদের হাত-পা বেঁধে জাহাজ ডাকাতি।
মোংলা বন্দরে অবস্থানরত এম.ভি. সেজুঁতি নামক একটি বাণিজ্যিক জাহাজে নাবিকদের হাত পা বেঁধে টাকা ও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের মুখে জাহাজের ক্রু ও স্টাফদের জিম্মি এবং মারধর করে বিয়ারিং, ইকুইপমেন্ট, স্ক্রাপ ও ওয়ার রোফ সহ প্রায় ২২লাখ টাকা মূল্যের বিভিন্ন মালামাল লুট করে নিয়েছে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা। এ সময় এ ডাকাত দলের মারধরে তিন ক্রু আহত হয়েছেন। আজ সোমবার ২৬ মে ভোর রাতে বন্দর চ্যানেলের (পশুর নদী) বেসক্রিক এলাকায় এ ঘটনা ঘটে। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইন্সের খুলনাস্থ ম্যানেজার শরিফ জাহিদুল করিম অমিত গণমাধ্যমে সাংবাদিকদের জানান, বাংলাদেশি প্রতিষ্ঠান পিএনএন শিপিং লাইন্সের মালিকানাধীন এম,ভি সেজুঁতি ভারত থেকে পাথর বোঝাই করে গত বছরের ২২জুন মোংলা সমুদ্র বন্দরের বেসক্রিক এলাকায় নোঙর করে পণ্য খালাস কাজ সম্পন্ন করে। বন্দরে অস্থানকালে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে এ জাহাজটি প্রায় এক বছর ধরে বন্দর চ্যানেলে আটকে রয়েছে। এ জাহাজটিতে চিফ অফিসারসহ ৭ ক্রু ও স্টাফ রয়েছে। বন্দর চ্যানেলে থাকা এ জাহাজটিতে আজ সোমাবার ২৬ মে ভোর রাতে একটি ফিশিং ট্রলারে দেশীয় অস্ত্র নিয়ে হানা দেয় ১৪ জনের একটি ডাকাত দল। এ সময় নাবিকদের রশি দিয়ে হাত-পা বেঁধে প্রায় দুই ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায় ডাকাত দলের সদস্যরা। এ সময় ডাকাতরা জাহাজের পণ্য খালাসে ব্যবহৃত গ্রাফস্ট, জাহাজ বাঁধার ওয়াররোফ রোফ, ইঞ্জিনে ব্যবহৃত বেয়ারিং, বিপুল পরিমাণ জ্বালানি তেল, মোবিল ও রসদসহ বিভিন্ন ধরণের মালামাল লুটে নেয়। শরিফ জাহিদুল করিম অমিত আরও জানান, মোংলা বন্দর চ্যানেলে থাকা এ জাহাজটিতে এনে ৩ দফায় ডাকাতরা হানা দিয়ে লুটপাট চালায়। সর্বশেষ ২৬ মে সোমবার ভোর রাতে জাহাজের প্রায় ২২ লাখ টাকার মালামাল অস্ত্রের মুখে লুট করে ডাকাতরা। তিনি বলেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ ও কোস্ট গার্ডসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বাণিজ্যিক জাহাজে ডাকাতির এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফট্যানেন্ট কমান্ডার হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাত দলকে ধরতে অভিযান শুরু হয়েছে।