
মো: আল মাসুৃম খান,ব্যুরো চিফ, খুলনা :
খুলনার কয়রা উপজেলার নদীর চর থেকে বাঁশের খুঁটির সাথে শিকলে তালাবদ্ধ অবস্থায় আব্দুল মজিদ সানা (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কয়রা থানা পুলিশ। উদ্ধারকৃত বৃদ্ধের বাড়ি নারানপুর গ্রামে তিনি মৃত মনজেল সানার পুত্র। আজ মঙ্গলবার ২৭ মে সকাল ৮ টার সময় তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। বিভিন্ন সূত্রে থেকে জানা গেছে, কয়রা থেকে খুলনাগামী লঞ্চের যাত্রীরা সকালে খুলনা যাওয়ার পথে চরের খুঁটির সাথে শিকলে তালা অবস্থায় মরদেহটা দেখতে পায়। পরে নারানপুর লঞ্চঘাটে খবরটি পৌঁছে দেয়। স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক গণমাধ্যমে সাংবাদিকদের বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন এটি পরিকল্পিত হত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।