কুয়েটের সদ্য যোগদানকৃত অন্তর্বর্তীকালীন ভিসির পদত্যাগ।

মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

কুয়েটের সদ্য যোগদানকৃত অন্তর্বর্তীকালীন ভিসির পদত্যাগ।গত ১৭ দিন ধরে কুয়েটের শিক্ষকদের অনাস্থা ও আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মো: হজরত আলী। আজ বৃহস্পতিবার ২২ মে পদত্যাগের বিষয়টি গণমাধ্যমে সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন কুয়েটের রেজিস্ট্রার মো: আনিসুর রহমান ভুঁইয়া। কুয়েটের সদ্য যোগদানকৃত ভিসি অধ্যাপক হজরত আলী মাত্র ১৮ দিন আগে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু তাঁর দায়িত্ব পালন কালে কুয়েটের শিক্ষক সমিতি তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে পদত্যাগের দাবি জানায়। উল্লেখ্য কুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।