সাতক্ষীরায় বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক- ৩

মো: আল মাসুম খান,ব্যুরো চিফ , খুলনা :

সাতক্ষীরায় বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক- ৩
সাতক্ষীরার শ্যামনগরে ভুয়া ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক পরিচয়ে কথিত চাঁদাবাজির অভিযোগে তিন জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। গতকাল বুধবার ২১ মে বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার নূরনগর বাজারে এ ঘটনা ঘটে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের পরিচয় পত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পরিচয় পত্রের মধ্যে রয়েছে বাংলাদেশ সমাচার, আমার প্রাণের বাংলাদেশ, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবে কার্ড, মাতৃজগৎ টিভির কার্ড, ১টি প্রাইভেট কার ও ১টি ভিডিও ক্যামেরা জব্দ করা হয়। বাজারের ব্যবসায়ীদের হাতে
আটককৃতরা হলেন, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গনপতি গ্রামের শেখ আলামুদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫), গাজীপুর জেলার বাসন থানার নগর খাল গ্রামের আবু সাঈদের ছেলে জয় সরকার (৩০) ও ঢাকা ডিএমপি উত্তরার চানপাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে ফারুক আহমেদ (৪৫)। নূরনগর বাজারের সোনার বাংলা বেকারির মালিক নিশিকান্ত বলেন, বিগত দিনে এই আটককৃত তিনজনই বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ৫০০০ টাকা এবং বন্ধু বেকারির আলমগীর হোসেন এর কাছ থেকে ৩০০০ টাকা নিয়ে গিয়েছিলেন। স্থানীয়রা জানান, গতকাল বুধবার ২১ মে বিকালে শ্যামনগরের নূরনগর বাজারের সোনার বাংলা বেকারির স্বত্বাধিকারী নিশিকান্ত অধিকারী এবং বন্ধু বেকারির স্বত্বাধিকারী আলমগীর হোসেনের কাছে সাংবাদিক পরিচয়ে ৩০ হাজার টাকা দাবি করলে স্থানীয় জনসাধারণ তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় তাদের কথাবার্তায় অসংগতি দেখা দিলে তাদের আটক করে। তারা আরও জানান, তিনজন ব্যক্তি দৈনিক মাতৃ জগত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি করে দাওয়াত কার্ড ধরিয়ে দিয়ে তাদের কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। সাংবাদিক এবং ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারী তিনজন ব্যক্তির আটক এর খবর ছড়িয়ে পড়লে কয়েকশত উৎসুক জনতা বাজারে হাজির হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে স্থানীয় ইউপি সদস্য মোবারক হোসেন মন্টু শ্যামনগর থানা পুলিশকে বিষয়টি জানানোর পরে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জনগন আটককৃত তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা গণমাধ্যমের সাংবাদিকদের বলেন, নূরনগর বাজারের স্থানীয় জনগন তিন জনকে আটক করে থানায় খবর দিলে পুলিশ সেখান থেকে তিনজনকে পুলিশ হেফাজতে নিয়ে আসেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।