খুলনা প্রেসক্লাবে বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান এর মতবিনিময় সভা।

মো: আল মাসুম খান,ব্যুরো চিফ খুলনা :

খুলনা প্রেসক্লাবে বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান এর মতবিনিময় সভা।

খুলনা প্রেসক্লাব এ খুলনার সাংবাদিকদের সাথে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিমের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ২০ মে সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে প্রেস কাউন্সিলর চেয়ারম্যান এর আগমন উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। খুলনার সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পেশাদারিত্বের ক্ষেত্রে সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে। তিনি আরও বলেন সাংবাদিকরা হচ্ছেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই এই পেশাটি শক্তিশালী না হলে রাষ্ট্র কাঠামোও দুর্বল হয়ে পড়ে। প্রেস কাউন্সিল সাংবাদিকদের খবরদারি প্রতিষ্ঠান নয়। তবে একজন সাংবাদিককে তার দায়িত্ব পালনের ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে। তার লেখনীর মাধ্যমে কোনো ভুল তথ্য প্রকাশ না পায়। উল্লেখ্য আজ মঙ্গলবার ২০ মে সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো: আব্দুস সবুর, খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য মো: মিজানুর রহমান মিলটন, কৌশিক দে ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য এইচ এম আলাউদ্দিন, মোঃ মোস্তফা সরোয়ার, কাজী শামীম আহমেদ, দেবব্রত রায়, এস এম ইয়াসীন আরাফাত (রুমী), আব্দুর রাজ্জাক রানা, কে এম জিয়াউস সাদাত, মুহাম্মদ নূরুজ্জামান, নাজমুল হক পাপ্পু, ক্লাবের অস্থায়ী সদস্য মো: সোহেল রানাসহ খুলনার সাংবাদিকবৃন্দ।