যশোর দুই কোটি টাকার অবৈধ মালামাল আটক করেছে বিজিবি।

মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

যশোর দুই কোটি টাকার অবৈধ মালামাল আটক করেছে বিজিবি।
বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি) সদস্যরা যশোরের একাধিক সীমান্তে অভিযান চালিয়ে দুই কোটি ৭ লাখ ৪২ হাজার ৫২৫ টাকার চোরাচালানি মালামাল আটক করেছে। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে বিদেশি মদ, ভারতীয় ফেন্সিডিল,শাড়ি, কম্বল, থ্রি-পিস, টর্চ লাইট, পান মসলা, তামাক, জর্দা, ট্রান্সমিটার, ইকুইপমেন্ট, ফায়ার ইকুইপমেন্ট, কারেন্টজাল, জিরা, সিগারেট, বিভিন্ন প্রকারের চকলেট, সিএনজি গাড়ি, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী। গতকাল সোমবার ১৯ মে সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে যশোর বিজিবি এ তথ্য জানান। বর্ডার গার্ড অফ বাংলাদেশ বিজিবি জানান, বিজিবি‘র টহলদল গতকাল সোমবার ১৯ মে বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপিসহ আরো কয়েকটি সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে দুই কোটি ৭ লাখ ৪২ হাজার ৫২৫ টাকা মূল্যের এ সমস্ত ভারতীয় মালামাল আটক করা হয়েছে। খুলনা সেক্টরের যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী গণমাধ্যমের সাংবাদিকদের জানান, চোরাকারবারি কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশ উল্লেখ যোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। তিনি আরও বলেন ভবিষ্যতে বর্ডার গার্ড অফ বাংলাদেশ (বিজিবি) এর নিয়মিত এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।