সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপির ২৮ নেতাকর্মী খালাস।

মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

সাবেক সাংসদ নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপির ২৮ নেতাকর্মী খালাস।ফ্যাসিস্ট সরকারের সময়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের দায়ের করা মামলায় খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুসহ ২৮ নেতাকর্মী খালাস পেয়েছেন। জ সোমবার ১৯ মে খুলনা মহানগর হাকিমের বিচারিক আদালত ১ এর বিচারক মো: রাকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। খালাসপ্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেসিসির সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা জাফরুল্লাহ খান সাচ্চু, বিএনপি নেতা অধ্যক্ষ তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, শেখ জামিরুল ইসলাম, মেহেদী হাসান সোহাগ, নগর ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম বাবু। খুলনা মহানগর বিএনপি নেতাদের মামলা পরিচালনাকারী আইনজীবী এ্যাড গোলাম মাওলা বলেন, ২০২১ সালের ২২ নভেম্বর খুলনায় বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি চলাকালে সদর থানার ওসি হাসান আল মামুনের নেতৃত্বে বিএনপি নেতাদের ওপর হামলা চালায় পুলিশ। ওই দিন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, তারিকুল ইসলামসহ সিনিয়র নেতাদের ওপরও লাঠিচার্জ করা হয়। এ ঘটনায় উলটো বিএনপি নেতাদের বিরুদ্ধেই মামলা করে পুলিশ। পুলিশ যথাযথ সাক্ষ্য প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হওয়ায় আদালত আসামি পক্ষের সবাইকে খালাস দিয়েছেন।