
ভ্রাম্যমাণ প্রতিনিধি :

খুলনা জেলার হরিণটানা রায়ের মহলের হানিফ শেখের পুত্র টগবগে তরুণ মো. নাসির শেখ মিথ্যা মামলার ফাঁদে ২০১৪ সাল হইতে নিজ জন্মস্থান খুলনা রায়েরমহলের বসতবাড়ি ও পরিবার ফেলে মধ্যপ্রাচ্যের দেশ দুবাইতে অবস্থান করতে হচ্ছে কারন রায়ের মহলের চিহ্নিত ভূমিদস্য ও রায়েরমহল হামিদ নগর ইউনিট আওয়ামী লীগের সভাপতি শেখ মোহর আলী, পিতা: মৃত মস্তান সিরাজ শেখ, ওমর ফারুক, পিতা :মৃত ওয়াজেদ আলী, শেখ লিটন, পিতা :শেখ আবুল হোসেন, অহেদ মোল্লা , পিতা : মৃত রমজান মোল্লা, সুলতান মোল্লা, পিতা : মৃত কুটি মোল্লা গংদের মিথ্যা মামলার ফাঁদে ২০১৪ সালে মো: নাসির শেখ রাজধানী ঢাকায় চাকরিরত থাকা কালীন সময়ে হামিদ নগর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহর, লিটন, সুলতান মোল্লা, ওমর ফারুকের সম্মিলিত ষড়যন্ত্রে খুলনা মেট্রোপলিটন পুলিশের লবনচড়া থানায় দুটি পেন্ডিং মামলায় মামলা ভুক্তভোগীর নাসিরের নাম ঢুকিয়ে দেয় ,দুইটি মামলার মধ্যে একটি থানায় হামলা ও অপরটি নাশকতার বিস্ফোরক দ্রব্য মামলা, উল্লেখ্য নাসিরের নামে মামলা ২টি দায়ের করার সময়ে নাসির শেখ রাজধানী ঢাকায় অবস্থান করছিল তার পরেও হামিদনগর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহর শেখ আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ভুক্তভোগী নাসির শেখের মোবাইল ফোনে দুই লাখ টাকা চাঁদা দাবি করে জানায় টাকা দিলে ভুক্তভোগীর নামে আগামীতে আর কোনো মামলা হবে না। মোবাইল ফোনে মোহর আলীর হুমকির এক পর্যায়ে মো: নাসির শেখ চাঁদা দিতে অপারগ হয়ে দুই মাস পরে আদালতে আত্মসমর্পণ করে জামিনে রায়েরমহল হামিদ নগরে এলাকায় গেলে মোহর আলী, ওমর ফারুক, লিটন , সুলতান মোল্লার নির্দেশে অহেদ মোল্লাকে দিয়ে মো: নাসির শেখ কে খবর দিয়ে ইউনিট আওয়ামী লীগ কার্যালয়ে আসতে বলে। পরবর্তীতে মোহর আলীর নেতৃত্বে এলাকার চিহ্নিত ভূমিধস্যুরা মোস্তফার মোড়ে নাসির শেখের চায়ের দোকানে গিয়ে বলে তাদেরকে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে তা না হলে এলাকায় থাকতে পারবা না। পরবর্তীতে মোহর আলী ও তার বাহিনী নাসির শেখ কে মামলা দেয়ার ভয় দেখিয়ে এক লাখ বিশ হাজার টাকা নেয়,পরবর্তীতে আর ৮০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেয়। নাসির শেখ তাদের চাহিদার মত বাকি আশি হাজার টাকা না দেয়াতে ভুক্তভোগী নাসিরের নামে আরও একটি মিথ্যা হত্যা মামলায় জড়িয়ে দেয়। এই প্রতিবাদক মোবাইল ফোনে ভুক্তভোগী মো: নাসির শেখের সাথে কথা বলে প্রকৃত ঘটনার সত্যতা জানতে চাই তখন মোবাইল ফোনে দুবাইতে অবস্থানরত নাসির শেখ অভিযোগ করে বলে শেখ লিটন ও অহেদ মোল্লা পূর্ব বাংলার কম্যুনিস্ট পার্টির সাথে যুক্ত এবং তাদের বিরুদ্ধে হামিদ নগর এলাকায় অনেক গুরুতর অভিযোগ আছে। তিনি আরও বলেন এই মোহর আলী ভূমিদস্যু ও মাদকের পৃষ্ঠপোষক হিসাবে এতদিন আওয়ামী লীগের নাম বিক্রি করে এলাকায় দাপিয়ে বেরিয়েছে এবং তার অপ্রাপ্তবয়স্ক আপন ছোট ভাই মোঃ নাজমুল শেখ যার বয়স ২০১৬ সালে ১৭ বছর ছিল তার নামেও মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় একই ভাবে জড়িয়ে দেয়। তিনি আরও বলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আমি বিচার দিচ্ছি আমি একজন বিএনপি কর্মী হিসাবে আমি অন্যায়ের প্রতিবাদ করায় আমার ও আমার ছোট ভাইয়ের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দব্য আইনে মিথ্যা মামলা দেয়ার ষড়যন্ত্রকারী মোহর আলী গংদের বিরুদ্ধে তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি, একই সাথে খুলনার আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তদন্ত-পূর্বক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগী মো: নাসির শেখ ও তার পরিবারের সদস্যরা।