গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস এবং জাতীয় স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত।

এমডি নাঈম গোপালগঞ্জ :

গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস এবং জাতীয় স্বাস্থ্য ও সেফটি দিবস পালিতগোপালগঞ্জে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে মহান মে দিবস এবং জাতীয় স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে তার কার্যালয়ের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুহম্মদ কামরুজ্জামান। আলোচনা সভায় সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার, কলকারখানা ও প্রতিষ্ঠানের উপ-মহাপরিদর্শক, সাংবাদিক, শ্রমিক ও মালিকগণ বক্তব্য রাখেন।
এছাড়া, জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে শহরের পুলিশ লাইন এলাকায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।