গোপালগঞ্জে গুটিকয়েক নেতাদের পদ বাণিজ্য, দখলদারি, মামলা বাণিজ্যে প্রশ্নবিদ্ধ বিএনপি।

এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জে গুটিকয়েক নেতাদের পদ বাণিজ্য, দখলদারি, মামলা বাণিজ্যে প্রশ্নবিদ্ধ বিএনপি।

গোপালগঞ্জ জেলায় চলছে ব্যাপক, সরকারি জায়গা দখল শহরের জনবহুল এলাকায় রাস্তার পাশের জায়গা দখল করে মাছসহ কাঁচাবাজার বসিয়ে নষ্ট করছে পরিবেশ। গোপালগঞ্জের ঘোনাপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক দলের ক্রীড়া সম্পাদক দিদার হত্যাসহ সংশ্লিষ্ট সকল মামলাকে কেন্দ্র করে গুটিকয়েক নেতারা করছে ব্যাপক বাণিজ্য। বিগত সরকারের আমলে আওয়ামী লীগের বড় বড় নেতাদের হাত ধরে সুবিধা ভোগ করেছে যে সকল বিএনপি নেতারা, আজ তারাই করছে পদ-পদবির বাণিজ্য । টাকার বিনিময়ে বিএনপির অঙ্গসংগঠনে যোগ করাচ্ছে আওয়ামী নেতাকর্মীদের। এ বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় ও সামাজিক যোগাযোগ বার বার প্রকাশ পায় ।

অপরদিকে গোপালগঞ্জের বহুবছরের পরিক্ষিত ও ত্যাগী নেতাদের দেখা মিলছে দলীয় কার্যক্রম নিয়ে জনগণের মাঝে। প্রায়ই সময় তাদের দেখা যাচ্ছে তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নে লক্ষ্যে কাজ করতে। এ জেলায় পূর্বে থেকে বিএনপির ত্যাগী ও পরিক্ষিত হিসেবে পরিচিত দুঃসময়ের বাহকদের নাম নিলে উঠে আছে ৭০ দশকের শেষের    দিকের টুঙ্গিপাড়া গিমাডাঙ্গার মৃত মোস্তাইন বিল্লাহ টুকু বিশ্বাস (তৎকালীন সভাপতি) ১৯৭৯ সালের  বিএনপির সাধারণ সম্পাদক, তৎকালীন নির্বাচনে অংশগ্রহণকারী এম,পি মৃত: কাবিবুর      রহমান (কাবিল মিয়া), পলু মিয়া (সাবেক মেয়র), সাবেক জেলা বিএনপির  সভাপতি নান্টু মিয়া, সাবেক জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান  রেন্টু মিয়া,শরফুর জামান জাহাঙ্গির, পিনু মিয়া, নব্বই দশকের প্রভাবশালী নেতা সাবেক গোপালগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মৃত: এম, মুনসুর আলী।
নব্বই দশকের দাপটি মাঠ কাঁপানো নেতা, যার নেতৃত্বে গোপালগঞ্জে সর্বপ্রথম নেতা-কর্মীরা বুক ফুলিয়ে বিএনপির মাঠ দখল করে রাজনীতি করেছেন, গোপালগঞ্জের সর্বাধিক নির্যাতিত নেতা এমএইচ খান মঞ্জু। বিগত সরকারের আমলে গোপালগঞ্জের ছাত্রলীগের সহসভাপতি তুষার হত্যা মামলায় তাকে প্রধান আসামি করে পথে বসিয়ে দিয়েছে। বর্তমানে গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এম,এইচ খান মঞ্জু সদর উপজেলার নির্বাচনী এলাকা-২ নির্বাচনি প্রচার প্রচারণার মধ্যমে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের পক্ষে রাজনীতির মাঠে চাঙ্গা করতে এবং তারেক জিয়ার ৩১ দফা ব্যাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছে ।

গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সভাপতি নেতৃত্বে সমগ্র গোপালগঞ্জের খেলার মাঠে ফিরে এসেছে নতুন প্রাণ।  খেলাধুলার মাধ্যমে জমে উঠেছে এই পরিষদের কার্যক্রম। এর মাধ্যমে  সমাজ থেকে বিচ্ছিন্ন  কিছু যুবক , মাদকগ্রস্ত  ও কিশোর গ্যাংরা অনৈতিক  কার্যক্রম থেকে ফিরে আসবে বলে আশা করছে সচেতন মহল।

৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বঙ্গবন্ধু কন্যা, সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে চলে যান। দেশের  পট পরিবর্তনের পর সারা দেশে হত্যা মামলা সহ বিভিন্ন নাশকতামূলক মামলা দিয়ে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঠ ছাড়া করেন উপদেষ্টা সরকার। এতে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির নেতা কর্মীরা সারা দেশে রাজনৈতিক অঙ্গন দখল করে নেয়।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বার বার দলের নেতা কর্মীদের কড়া হুশিয়রী দিয়ে সঠিক ভাবে কার্যক্রম করার জন্য নির্দেশনিা দিলেও তা অমান্য করে গোপালগঞ্জ জেলা বিএনপির চিহিৃত কিছু পদধারী সুবিধাবাদী নেতার করছে নানা ধরণের অপকর্ম। এদের কারনেই জনগণের সমর্থন হারানোসহ প্রশ্নবিদ্ধ হচ্ছে দলটি। এ ব্যপারে নজরদারী ও ব্যবস্থাগ্রহণ কার প্রয়োজন বলে মনে করছেন দলের শুভ কামনাকারীরা ।
গত কয়েকদিন পূর্বে কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা জনসমর্থন বিরোধী কাজ করবে তাদের সরিয়ে দিতে হবে, তা না হলে আমাদের অর্জন বৃথা হয়ে যাবে। তিনি বলেন, আমাদের সফলতা অর্জন করতে হলে এখনো অনেক পরিশ্রম করতে হবে। আপনাদের অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যেকোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে। এ দায়িত্ব নিতে হবে জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীদের। আমরা সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করব। আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে ৩১ দফা বাস্তবায়ন করব। কেননা আমরা দেশের ২০ কোটি মানুষের সঙ্গে অঙ্গিকারবদ্ধ ।