খুমেকহা এর সার্জারি ওয়ার্ড পা পচে গেলেও চিকিৎসা জটিলতায় যুবক।

নিজস্ব প্রতিবেদক, ব্যুরো চিফ, খুলনা :

খুমেকহা এর সার্জারি ওয়ার্ড পা পচে গেলেও চিকিৎসা জটিলতায় যুবক।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় সার্জারি ওয়ার্ডে দীর্ঘদিন ধরে ভর্তি রয়েছেন মানসিক ভাবে অসুস্থ অজ্ঞাত পরিচয় এক যুবক। গ্যাংগ্রিন জাতীয় রোগে পায়ের পচন ধরায় জরুরী ভিত্তিতে তার পা দুটি কেটে ফেলার পরামর্শ দিয়েছেন সার্জারি ওয়ার্ডের চিকিৎসকরা। আইন অনুযায়ী শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ দুটি কাটতে প্রয়োজন পরিবারের সদস্যদের সম্মতি। উল্লেখ্য সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন যুবকটি মানসিক অসুস্থ থাকার কারণে তার কাজ থেকে অনুমতি নেয়া যাচ্ছে না আইনগত জটিলতার কারণে। এই প্রতিবেদক ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য ও কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আল মাসুম খান জানিয়েছে যুবকটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে ও হাসপাতালের সরবরাহকৃত সরকারি ওষুধ দিয়ে অপারেশন করা সম্ভব, তিনি আরও বলেন বাংলাদেশের চিকিৎসা আইন দ্রুত সংস্কার করতে হবে কারন সুচিকিৎসা সেবা পাওয়া প্রতিটি মানুষের নাগরিক এবং মৌলিক অধিকার। দীর্ঘদিন হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন এই যুবকটির পরিচয় খুঁজে বের করে তাকে উন্নত চিকিৎসা সেবা প্রদান করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব ছিল। উল্লেখ্য আনুমানিক ৩৫ বছর বয়সী চিকিৎসাধীন এই যুবকের পরিবারের সন্ধান পাওয়া যাচ্ছে না। এজন্য তার অস্ত্রপচারও করা যাচ্ছে না। যুবকটির শারীরিক অবস্থা প্রতিনিয়ত আরও অবনতি হচ্ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় সার্জারি ওয়ার্ডের মেঝেতে যুবকটি শুয়ে আছে। যুবকটি মানসিক ভাবে অসুস্থ হওয়ায় নাম পরিচয় কিছুই বলতে পারেন না। তার পা পচে গেছে। প্রতিনিয়ত তার পায়ের পচন বাড়ছে। পায়ের পচা স্থান থেকে বের হচ্ছে তীব্র দুর্গন্ধ।