নওগাঁয় দুর্বৃত্তদের হামলায় এক ব্যবসায়ী নিহত ।

নেওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁয় দুর্বৃত্তদের হামলায় এক ব্যবসায়ী নিহত ।

নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তদের হামলায় উজ্জ্বল হোসেন (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি আড়ানগর ইউনিয়নের বংশিবাটি গ্রামের বাসিন্দা সাইদুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নওগাঁর ধামইরহাট উপজেলা আনা নগর ইউনিয়নের বড়থা বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উজ্জ্বল বাজার থেকে রাতে বাড়ি ফিরছিলেন। এ সময় শিমুলতলী এলাকায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে পালিয়ে যায়। পরে জাহিদ হাসান নামের এক মোটরসাইকেল আরোহী তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলে স্থানীয়দের সহযোগিতায় পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’হত্যার সাথে জড়িত সন্দেহভাজন আরিফ হোসেন ও সাগর হোসেন নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ধামইরহাট থানায় আনা হয়েছে।’
এদিকে নিহত উজ্জ্বল হোসেনের মা নাসিমা আক্তার ও বড় চাচা জাইদুল ইসলাম ধামইরহাট থানায় হত্যা মামলার দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।