কুয়েটে ভিসির পদত্যাগে এক দফা দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন।

মো: আল মাসুম খান, ব্যুরো চিফ, খুলনা :

কুয়েট শিক্ষার্থীদের ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন।কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী। আজ সোমবার (২১ এপ্রিল) বিকাল ৪ টায় কুয়েটের স্টুডেন্ট ওয়েল ফেয়ার সেন্টারের বারান্দায় এ কর্মসূচি শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কুয়েটের বিভিন্ন ব্যাচের ৩২ জন শিক্ষার্থী আনুষ্ঠানিক ভাবে আজ বেলা ৩ টা থেকে স্টুডেন্ট ওয়েল ফেয়ার সেন্টারের বারান্দায় পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আমরণ অনশন কর্মসূচি শুরু করে। এ সময় কুয়েটে বিপুল সংখ্যক শিক্ষার্থী তাদের এ দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন। আন্দোলনরত শিক্ষার্থীদের আমরণ অনশন থেকে সরে এসে আলোচনা টেবিলে বসার তাগিদ নিয়ে বেলা আড়াই দিকে ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক, সহকারী পরিচালক ডেপুটি পরিচালকসহ কুয়েটের অর্ধ শতাধিক শিক্ষক স্টুডেন্ট ওয়েল ফেয়ার সেন্টারের বারান্দায় শিক্ষার্থীদের কাছে আসেন। শিক্ষার্থীদের আমরণ অনশন থেকে সরে এসে আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক ড. মো: আব্দুল্লাহ ইলিয়াস আক্তার, সহকারী ছাত্র কল্যাণ পরিচালক ছাত্রকল্যাণ, রাজু আহমেদ ও ইইই বিভাগের অধ্যাপক মো: আশরাফুল গনি ভুঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: ফারুক হোসেন, অধ্যাপক ড. তৌহিদ হোসেন, অধ্যাপক ড. রাজিয়া খাতুন,অধ্যাপক ড. রোকনউদ্দিন, অধ্যাপক ড. ইলিয়াস এনাম, অধ্যাপক ড. আরিফুজ্জামান, অধ্যাপক ডক্টর মনির হোসেন, অধ্যাপক ড. আওলাদ হোসেন, অধ্যাপক ড. আহমেদ হাসান আলী, অধ্যাপক ড. কাউসার আহমেদ রিজভী, অধ্যাপক ড. শরিফুল ইসলাম, অধ্যাপক ড. মো: নুরুন্নবী মোল্লা , ড. সাইফুল ইসলাম, রুবায়েত মোস্তাক, ড. আওলাদ হোসেন, ড.রফিকুল ইসলাম, রাজন রাহান। কুয়েট শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের শিক্ষার্থী উপল, রাহাতুল ইসলাম, মো: ওবায়দুল্লাহ, মোহন, ইলেকট্রিক্যাল ১৯ ব্যাচের শিক্ষার্থী গালিব রাহাত। অনশন কর্মসূচি প্রত্যাহারের শিক্ষকদের দাবির জবাবে শিক্ষার্থীরা বলেন, আমাদের প্রথম দাবি গুলো যদি মেনে নিতেন তাহলে আমরা এক দফায় আসতাম না। তারা শিক্ষকদের অনুরোধ করে বলেন আমাদের দাবির সাথে একাত্মতা পোষণ করে আপনারা আমাদের সঙ্গে বসে পড়ুন। শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির সাথে আপনারা একাত্মতা পোষণ করেন। আমরা কুয়েট ক্যাম্পাসকে সুন্দর রাখতে চাই। সবার সঙ্গে আমরা সুন্দর সম্পর্ক রাখতে চাই। আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করুন। আমরা বিশ্বাস রাখি আমাদের দাবির সঙ্গে আপনারা একাত্মতা প্রকাশ করে এখানে বসবেন।

কুয়েট শিক্ষার্থীদের ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন।তারা আরও বলেন, আমরা অনেকদিন ধরে আমাদের যৌক্তিক দাবির ব্যাপারে আপনাদের বলছি কিন্তু আপনারা আমাদের দাবির গুরুত্ব দেন নাই । আমরা ৪৮ ঘণ্টা খোলা আকাশের নিচে ছিলাম। আপনারা তখন আসেন নাই। তারা প্রশ্ন করে বলেন আমরা কি দুষ্কৃতকারী আমাদের নামে ছিনতাই, চুরির মামলা হয়। সর্বশেষ শিক্ষার্থীরা আমরণ অনশনের দাবিতে অনড় থাকায় টানা আড়াই ঘন্টা তাদের সাথে আলোচনা করে শিক্ষার্থীরা স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার ত্যাগ করেন আসরের নামাজ আদায়ের জন্য। এ সময় কুয়েটের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আলোচনার দুয়ার খোলা আছে আমরা আবারও তোমাদের কাছে আসবো।