খুলনা মহানগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল।

নিজস্ব প্রতিবেদক :

খুলনা মহানগরীতে  আওয়ামী লীগের ঝটিকা মিছিল।
, খুলনা :
খুলনায় ঝটিকা মিছিল করেছে খুলনা জেলা আওয়ামী লীগ। আজ রোববার (২০ এপ্রিল) সকালে খুলনা মহানগরীর জিরো পয়েন্টে মিছিল করেছে খুলনা জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গত ৫ আগস্ট এর পরবর্তী সময়ের মধ্যে এই প্রথম খুলনায় আওয়ামী লীগের কোনো কর্মসূচি পালিত হলো। আওয়ামী লীগের ঝটিকা ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, খুলনা জেলা আওয়ামী লীগের ব্যানারে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে জিরো পয়েন্ট এলাকা প্রদক্ষিণ করছে। তবে মিছিলে জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতাকে দেখা যায়নি। আজ সকালে মহানগরীর জিরো পয়েন্টে এলাকাটি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানার মধ্যে। এ বিষয়ে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল বাশার বলেন, হঠাৎ গাড়ি থেকে নেমেই ঝটিকা মিছিল করে পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকালের দিকে হওয়ায় সে সময় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানা পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর আছে।