
হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ২টারয় হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাখর নগরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের কারও পরিচয় এখনও জানা যায়নি। এ সময় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, বাসা বাড়ির মালামালসহ পিকআপটিতে অনুমান ১৬/১৭ জন যাত্রী ছিলেন। পিকআপটি রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখর নগরে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চারজন নিহত ও পাঁচজন আহত হন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন বলেন, মৃতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে রাখা হয়েছে।ট্রাক ও পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।