র‍্যাব-৬ ও কেএমপির অভিযানে ঈদ মেলায় ছুরিকাঘাতে যুবক হত্যার আসামিরা গ্রেপ্তার।

মো. আল মাসুম খান ব্যুরো চিফ খুলনা :

র‍্যাব-৬ ও কেএমপির অভিযানে ঈদ মেলায় ছুরিকাঘাতে যুবক হত্যার আসামিরা গ্রেপ্তার।
খুলনা নগরীর জাতিসংঘ পার্কে ঈদ মেলায় ইজিবাইক চালক পলাশ শেখ হত্যা মামলার প্রধান আসামি ফাহিম (১৯) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে ফরিদপুরের নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার কে আটক করে একই সাথে খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পলাশ হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত আর ৫ জন গ্রেফতার করে। উল্লেখ্য গত ৬ এপ্রিল ২০২৫ তারিখ রাতে খুলনা সদর থানাধীন জাতিসংঘ পার্কের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে ১০/১২ জন যুবক ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে পলাশ শেখকে। খুলনা থানা পুলিশ ঘটনাস্থলের আসে পাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িত আসামীদের শনাক্ত করে এবং নগরীর সাতরাস্তা মোড় এবং দোলখোলা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত ১) ফাহিম(১৯), পিতা-ভুট্ট, সাং-ফেরিঘাট দেবেন বাবু রোড টিনসেড বস্তি, থানা-সোনাডাঙ্গা, ২) মাইনুল ইসলাম আবির(১৯), পিতা -মেহেদী হাসান বাপ্পি, সাং-মিউনিসিপাল ট্যাংক রোড, থানা-খুলনা সদর, ৩) রাকিবুল ইসলাম তুর(১৯), পিতা -মোঃ আব্দুল মালেক, গ্রা.-চকরাখালী, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা, ৪) মাহিম ফারাজী(২০), পিতা- মোঃ আব্বাস ফারাজী, সাং-ডালমিল মোড় ময়লাপোতা, থানা-সোনাডাঙ্গা এবং ৫) খাইরুল ইসলাম হৃদয়(২৫), পিতা- মো. শাহজাহান মোল্লা, সাং-কৃষ্ণনগর চড়ার বটতলা, থানা-লবণচরা, খুলনাদেরকে গ্রেফতার করে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত ফাহিম সোনাডাঙ্গা থানার ফেরিঘাটের টিনসেড বস্তি এলাকার ভুট্টার ছেলে। আজ র‍্যাব-৬ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পলাশ হত্যা মামলার প্রধান আসামি ফরিদপুরের নিউমার্কেট এলাকায় অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে র‌্যাব। এ সময় র‌্যাব-১০ (সিপিসি-৩) এর সহায়তায় ফাহিমকে গ্রেপ্তার করা হয় র‌্যাব জানায়, হত্যা শিকার পলাশ একজন ইজিবাইক চালক। পলাশের সাথে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আটককৃতরা জানিয়েছে পূর্ব শত্রুতার জের ধরে গত রোববার (৬ এপ্রিল) রাতে খুলনার জাতিসংঘ পার্কে আসামিরা পলাশের এর সাথে মারপিট করে। এক পর্যায়ে তার পেটে ছুরি দিয়ে আঘাত করে। পরবর্তীতে পলাশকে স্থানীয় লোকজন ও তার চাচা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গত সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পলাশের বাবা খুলনার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিকে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব।