বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানব বন্ধন।

মো:আল মাসুম খান,ব্যুরো চিফ খুলনা :

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানব বন্ধন।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ফিলিস্তিনে বর্বর গণহত্যার প্রতিবাদে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং ছাত্রদলের উদ্যোগে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২ টার দিকে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, বেনাপোল পৌর বিএনপিসহ এর অঙ্গ সংগঠন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের উদ্যোগে এই মানব বন্ধনটি অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনিদের পক্ষে মানব বন্ধনে উপস্থিত বক্তারা ইসরায়েলের ভয়াবহ হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানান এবং এর বিচার দাবি করেন। তারা বলেন, ইসরায়েলের হামলার কারণে আজ গোটা গাজা কবরস্থানে পরিণত হয়েছে। লাখ লাখ নিরীহ নারী-পুরুষ-শিশুকে হত্যা করা হয়েছে। তারা গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তাদের পুনর্বাসন এবং হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানানো উক্ত মানব বন্ধন থেকে।