গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারে নিহত- ১ ,আহত-২ জন।

এ জেড আমিনুজ্জামান রিপন  (ক্রাউম নিউজ) :

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারে নিহত- ১ ,আহত-২ জন।

রবিবার ৬ ই এপ্রিল ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে গোপালগঞ্জ জেলার বেদগ্রাম ও ঘোনাপাড়া এলাকার ঢাকা খুলনা মহাসড়কের পাথালিয়া পিঠা গার্ডেন নামক স্থানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিদার পরিবহণ ও বিপরীত দিক থেকে আসা একটি পিকাপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় বাগেরহাট জেলার মোল্লার হাট উপজেলার হোগলা বুনিয়া এলাকার লতিফ হাওলাদারের স্ত্রী রেহেনা বেগম (৪৫) নিহত হন। এসময় গুরুতর আহত হন একই পরিবারের, লতিফ হাওলাদার ও রহমত উল্লাহ।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রেহানা কে মৃত ঘোষণা করেন। মৃতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সরেজমিনে গেলে জানা যায়, বেপরোয়া গভীর দিদার পরিবহণ বিপরীত থাকে আসা পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানে থাকা একই পরিবার সদস্যরা ক্ষতিগ্রস্ত হয়। এ ব্যপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। গোপালগঞ্জে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে। সড়ক দুর্ঘটনা এড়াতে প্রয়োজনে রাস্তায় লেন করতে হবে। সেই সাথে লেন ক্রস করলে জরিমানা ব্যবস্থার আইন করতে হবে্। নিদিষ্ট স্থানে গাড়ির গতিবেগ কমানোর আইন থাকলেও বাস্তবায়ন করতে সংস্লিস্টরা সম্পূর্ন ব্যর্থ, এই ব্যবস্থার দ্রুত বাস্তবায়ন করতে হবে। দূরপাল্লার গাড়ির ২ জন ড্রাইভার থাকতে হবে। হেলপার দিয়ে গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞার বাস্তবায়ন করতে হবে প্রয়েজনে মোটা অংকের জরিমানা করতে হবে। শিক্ষিত ও বয়স্ক ড্রাইভার দিয়ে গাড়ি চালানোর ব্যবস্থা সহ আইন প্রণয়ন করতে হবে।  বিষয় গুলি নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন সাধারণ মানুষ।