
মো:আল মাসুম খান,ব্যুরো চিফ খুলনা :

খুলনার ডুমুরিয়া উপজেলার মির্জাপুর থিয়ে খালের কচুরিপানা স্বেচ্ছায় অপসারণ করেছে এলাকাবাসী। এলাকার প্রায় ৩ শতাধিক জনতা কচুরিপানা অপসারণে অংশ গ্রহন করে। জ।শনিবার (৫ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশাল এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করেছেন উপজেলার সর্বস্তরের জনগণ। জানা যায়, দীর্ঘদিন মির্জাপুর থিয়ে খালে কচুরিপানা জন্মে থাকার কারণে চলতি বোরো ধান ঘরে তোলা নিয়ে সিমাহীন বিপাকে পড়েছে এলাকার কৃষক। ওই অঞ্চলে প্রায় ৩ শ হেক্টর কৃষি জমি রয়েছে। যেখানে কয়েজ হাজার মৎস্য ঘের আছে। চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন দেখা দিয়েছে। কিন্তু নদীতে কচুরিপানা থাকার কারণে ধান ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলো এ অঞ্চলের মানুষ। যার কারণে এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে নৌকা-ডিঙ্গি নিয়ে যে যার মত ঝাফিয়ে পড়ে থিয়ে খালে কচুরিপানা নিধনযজ্ঞে। মির্জাপুর ব্রীজ থেকে থিয়ে খাল ও ডানিখালে প্রায় এক কিলোমিটার পর্যন্ত কচুরিপানা অপসারণ করা হয়েছে। যা সরকারি ভাবে অপসারণ করতে ৫লাখ টাকার বেশি লাগতো। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ওই বিলে হাজার হাজার মৎস্য ঘের, সবজি ও বোরো ধান চাষাবাদ হয়েছে। এ বিলের ধান আনার একমাত্র পথ থিয়ে খাল। খালটি কচুরিপানায় আটকে পড়ায় দীর্ঘদিন নৌকা চলাচল বন্ধ হয়ে পড়ে। যার কারণে এলাকার সর্বসাধারণকে সাথে নিয়ে কচুরিপানা অপসারণ করা হয়েছে। নির্বিগ্নে ধান-মাছ আনার উপযোগি হওয়ায় এলাকার মানুষ এখন মহাখুশি। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন জানান, যে কোন ধরণের জনকল্যান মূলক কাজে স্থানীয় জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহন, সেটাকে আমি স্বাগত জানাই। উনারা একটি মহৎকাজ করেছেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে আরো যা করণীয় সেটা আমি চেষ্টা করবো।