খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু বাড়িতে যৌথবাহিনী অভিযান।

মো.আল মাসুম খান, ব্যুরো চিফ খুলনা :

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু বাড়িতে যৌথবাহিনী অভিযান।
খুলনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেপ্তারে নগরীর শামসুর রহমান রোডে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার ভোর রাত ৪ টা থেকে শুরু হয়ে সকাল ৮ পর্যন্ত চলে এ অভিযান অভিযানের সময়ে গ্রেনেড বাবু ও তার সহযোগী সোহাগের ঘর থেকে যৌথ বাহিনী নগদ টাকা, অস্ত্র এবং গোলাবারুদ, মাদক উদ্ধার করে যৌথ বাহিনী। অভিযানের সন্ত্রাসী গ্রেনেড বাবুর পিতা, ভাই এবং ম্যানেজারের মাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন হোসেন মাসুম জানান, ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম পিস্তল, ৪ রাউন্ড পিস্তলের গুলি, একটি ম্যাগাজিন, একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির ৩৮ লাখ টাকা এবং পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়। যৌথবাহিনী অভিযানে এ সময় গ্রেনেড বাবুর সহযোগী রাব্বি চৌধুরী (২১), সুমন (২৭), জুনায়েদ চৌধুরী (৭০) ও মোঃ আরাফাতকে আটক করা হয়।