ভূমিকম্পে থাইল্যান্ডে ভবন ধসে  ৩ জনের মৃত্যু ।

এ জেড আমিনুজ্জামান রিপন :

ভূমিকম্পে থাইল্যান্ডে ভবন ধসে  ৩ জনের মৃত্যু ।

শক্তিশালী ভূমিকম্পের আঘাতে শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে নির্মাণাধীন ৩০ তলা ভবন ধসে অন্তত তিনজন শ্রমিক নিহত হয়েছেন।

থাই উপ-প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই-এর বরাতে বার্তা সংস্থা এএফপি এর বিবৃতিতেএ খবর জানা যায়।

ফুমথাম ওয়েচায়াচাই বলেন, মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে ব্যাংককে ধসে পড়া ভবনে ৮১ জন আটকা পড়েছিলেন।