
এ জেড আমিনুজ্জামান রিপন:

মতুয়াদের তীর্থভূমি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়ির স্নানোৎসব ও মহা বারুণী মেলা গোপালগঞ্জ জেলা পুলিশের সদর সার্কেল সালেহ আহমেদ এর নেতৃত্বাধিন একটি দল ওড়াকান্দি উপস্থিত থেকে শান্তিপূর্ণভাবে উৎসবটি সম্পন্ন করান।
বুধবার রাত ১১.০১ মিনিট থেকে শুরু হয়ে বৃহস্পতিবার রাত ০৯.২৬ মিনিটে শেষ হয় স্নানোৎসব। উৎসবকে কেন্দ্র করে দেশবিদেশের লাখ লাখ ভক্তের সমাগমে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা। অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে এ বছরের মতুয়া ভক্তদের উপস্থিতি। উৎসবকে শান্তিপূর্ণ ও কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির না হয় সে লক্ষ্যে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মাহবুবুল আলম উদ্দোগ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
২১৪ বছর আগে মধুকৃষ্ণ ত্রয়োদশ তিথিতে কলির অবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব ঘটে। ছোটবেলা থেকেই হরিচাঁদের অলৌকিকত্ব ও লীলার জন্য তিনি বিখ্যাত হয়ে উঠেন।
এ বছর উৎসবে সরকারের পক্ষ থেকে নেয়া সকল ধরনের ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরি গোপালগঞ্জ ওড়াকান্দি বারুণী স্নান ও মেলা উদ্যাপন কমিটির সভাপতি সুব্রত ঠাকুর হিল্টু।
স্নান উৎসবে শুধু বাংলাদেশ নয় পার্শ্ববর্তী ভারত, নেপাল ও ভূটানসহ বিভিন্ন দেশ থেকে ২০ লক্ষাধিক মতুয়া ভক্তের আগমন ঘটে।