গোপালগঞ্জের কাশিয়ানী বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে।

এ জেড আমিনুজ্জামান রিপন:

গোপালগঞ্জের কাশিয়ানী বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে।

গোপালগঞ্জ ২ আসনের অন্তর্গত কাশিয়ানী উপজেলা বিএনপির ৭নং ইউনিয়ন সিংগা হাতিয়াড়া, পুইশুর, বেথুড়ী, নিজামকান্দি, ওড়াকান্দি ও ফুকরা এর যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে উপজেলার নেতা কর্মীদের সাথে কুশল বিনিময় করেন সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির সেলিমুজ্জামান সেলিম।

প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠান অলংকার করেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য, এম সিরাজুল ইসলাম সিরাজ।

কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাফেজ মওলানা ওমর ফারুক সদস্য গোপালগঞ্জ জেলা বিএনপি ও সদস্য ওলামা দল কেন্দ্রীয় কমিটি। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির মোঃ সাফিউল সরদার খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক এস এম তারিকুল ইসলাম তরিক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রানা মোল্লা সহ অঙ্গসংগঠনের নেতা কর্মী বৃন্দ।

দোয়া ও উফতার মাহফিলে সভাপতি এম সিরাজুল ইসলাম সিরাজ অঙ্গসংগঠনের সকল নেতা কর্মীদেরকে সু সংগঠিত ভাবে কাজ করার জন্য নির্দেশনা দেন। তিনি দলটির মহাসচিব তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনা করেন।