গোপালগঞ্জে কাশবন সাহিত্য পত্রিকার পুরস্কার ২০২৪ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

এমডি নাঈম (গোপালগঞ্জ) :

গোপালগঞ্জে কাশবন সাহিত্য পত্রিকার পুরস্কার ২০২৪ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

কাশবন সাহিত্য পত্রিকা পুরস্কার বিতরণী ২০২৪ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিনঠু হক।আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।।

সংবাদ সম্মেলনের মাধ্যমে পত্রিকাটির সম্পাদক মিন্টু হক ২০২৪ সে নয় ক্যাটাগরিতে একুশ জনকে কবিতা, কথা-সাহিত্য, গবেষনা ও সৃজনশীল সাহিত্য রচনাসহবিভিন্ন বিষয়ের পুরস্কার দেওয়া হবে বলে জানান।

এসময় প্রধান অতিথি হিসাবে ছিলেন কাশিয়ানী সরকারি এম এ খালেক ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক প্রবীর চক্রবর্তী, এছাড়া আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডীন আইন অনুষদ ড. রাজিউর রহমান, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ড. আবু সালেহ, সাবেক সিভিল সার্জন ডাঃ সিদ্ধেশ্বর মজুমদার, শিক্ষক কাশিয়ানী মডেল সরকারী প্রথমিক বিদ্যালয় কবি সপ্না ভট্টাচার্য, গোপালগঞ্জ জেলা রিপোটার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হক মুন্না, জনকন্ঠ গোপালগঞ্জ নিতীশ চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের(বিএমইউজে)গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি এ জেড আমিনুজ্জামান রিপন, আরটিভির আব্দুল্লাহ আল মামুন, বৈশাখি টেলিভিশনের- মোস্থফা জামান, চ্যানেল এস এর কাজী মাহামুদ, সময় টিভির জয়ন্ত শের আলী, ৭১ টিভির- এ আর রনি, চ্যানেল ২৪- বাদল সাহা, মাছরাঙ্গা টিভির সাবেত আহম্মেদ, যুগের সাথীর মনির মোল্লা, আজকের পত্রিকার- বাধন, দৈনিক লাল সবুজের দেশের এমডি নাঈম, সহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।