গোপালগঞ্জে বিএনপির সাবেক সভাপতি এম,এইচ খান মঞ্জুর আয়োজনে ইফতার মাহফিলে অনুষ্ঠিত।।

কাজী মাহমুদ (বিশেষ প্রতিনিধি ক্রাইম নিউজ) :

গোপালগঞ্জে বিএনপির সাবেক সভাপতি এম,এইচ খান মঞ্জুর আয়োজনে ইফতার মাহফিলে অনুষ্ঠিত।।
গোপালগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮-মার্চ) সন্ধ্যায় শহরের লঞ্চঘাট সংলগ্ন বিএনপি’র এই নেতার ব্যক্তিগত কার্যালয় এ ইফতার মহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সহস্রাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করেন তিনি।
এসময় জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মেজর অবসর অহিদুল হক মোল্লা, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মনিরুজ্জামান পিনু মিয়া, জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক এস এম হুমায়ুন কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি গিয়াস উদ্দিন জান্টু খান, সাবেক প্রচার সম্পাদক শেখ ইলিয়াস আহমেদ, গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার, রঘুনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরস কান্তি বিশ্বাস খোকন সহ জেলার বিশিষ্ট জনেরা উপস্থিতি ছিলেন।
ইফতার মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে ছিল বিএনপি নেতা কাজী মাহমুদ।
এছাড়া আরো উপস্থিতি ছিলেন টুংগীপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মেহেদি বিল্লাহ, সাবেক কাউন্সিলর মাহবুব আলী সোহেল, অ্যাডভোকেট শেখ সাজ্জাদুল ইসলাম রিপন, বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি চৌধুরি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, বিএনপি নেতা শেখ ইয়াহিয়া, বিএনপি নেতা মাসুদ শেখ, শ্রমিক দলের নেতা রিপন দাড়িয়া সহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।