
আবিদুর রহমান আনসারী (বার্তা সম্পাদক):

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার থেকে রোজা শুরু হবে। আজ শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ রাতেই এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা এবং শেষ রাতে সেহরি খেয়ে রোজা পালন শুরু করবেন। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস হিসেবে মুসলমানদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। এই মাসে সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদ্যাপিত হয়।এ বছর পবিত্র লাইলাতুল কদর পালিত হবে আগামী ৬ এপ্রিল শনিবার দিবাগত রাতে।
দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেছেন যাতে সবাইকে ডেঙ্গুসহ সব মহামারি ও প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করেন।