আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদদের স্মরণে গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা।

এ জেড আমিনুজ্জামান রিপন :

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদদের স্মরণে গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা।
গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষে বীর মুক্তিযোদ্ধা গণ।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ২১ ফেব্রুয়ারির ২০২৫ এর প্রথম প্রহরে (১২.১ মিনিটে) শুরু হয় দিনটির যথাযথ মর্যাদায় পালন। এসময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার, গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে গোপালগঞ্জ জেলার সকল মুক্তিযোদ্ধাগণ  শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধারা ও জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মাদ কামরুজ্জামানকে সাথে নিয়ে গোপালগঞ্জের কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ভারপ্রাপ্ত কমান্ডার শেখ আলমগির হোসেন, বীর মুক্তিযোদ্ধা এস, এম সিরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা আবুল বশার, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা এস,কে আকরাম, বীর মুক্তিযোদ্ধা শেরআলী সহ গোপালগঞ্জ জেলার সকল মুক্তিযোদ্ধা গণ।
শ্রদ্ধা জানাতে শহিদ মিনার চত্বরে গোপালগঞ্জ জেলা ও উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরতরা শ্রদ্ধা জানান। শহিদ মিনার চত্বরে গাছে বাংলা অক্ষর দিয়ে অলংকৃত করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে বিশৃঙ্খলা রক্ষার্থে পরিপাটি ভাবে সাজানো ও শহিদ মিনার চত্বরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।