আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন।

এ জেড আমিনুজ্জামান রিপন :

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী  ছাত্রদল গোপালগঞ্জ জেলা শাখার নেতা  কর্মীরা।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ২১ ফেব্রুয়ারির ২০২৫ এর প্রথম প্রহরে (১২.১ মিনিটে) শুরু হয় দিনটির যথাযত মর্যাদায় পালন। এসময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে গোপালগঞ্জ জেলার সকল মক্তিযোদ্ধাগণ শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ জেলা ছাত্রদলের নেতা কর্মীরা । গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে গোপালগঞ্জের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন ইমরুল হাসান, সহ-সভাপতি জেলা ছাত্রদল, সোহেল রানা যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল, শরিফুল ইসলাম সহ-সভাপতি উপজেলা ছাত্রদল, তাজবীর সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রদল, মো. রানা মোল্লা সিনিয়র যুগ্নসাধারণ সম্পাদক পৌর ছাত্রদল গোপালগঞ্জ. সাজিদুর রহমান সাধারণ সম্পাদক পৌর ছাত্রদল, রেদওয়ানুর রহমান বাবু সভাপতি পৌর ছাত্রদল, সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখার সাধারণ সম্পাদক ইমরান আলী ইভান সহ সংগঠনটির সকল নেতা কর্মীবিন্দ।
শ্রদ্ধা জানাতে শহিদ মিনার চত্বরে গোপালগঞ্জ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের ঢল নামে। শহিদ মিনার চত্বরে গাছে বাংলা অক্ষর দিয়ে অলংকৃত করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে বিশৃঙ্খলা রক্ষার্থে পরিপাটি ভাবে সাজানো হয়। শহিদ মিনার চত্বরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।