গোপালগঞ্জে কেন্দ্রীয় শহিদ মিনারে স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ।

এ জেড আমিনুজ্জামান রিপন :

জেলা প্রশাসন গোপালগঞ্জ
জেলা প্রশাসন গোপালগঞ্জ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের মানুষ।

২১ ফেব্রুয়ারির ২০২৫ এর  প্রথম প্রহরে (১২.১ মিনিটে) ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। এসময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে গোপালগঞ্জ জেলার সকল মক্তিযোদ্ধাগণ শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি ও তার সাংবাদিক বৃন্দ,  এলজিইজির গোপালগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী এহসানুল হক,  গোপালগঞ্জ জেলা বিএনপি, জেলা যুবদল জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদল জেলা শ্রমিক দল ,নির্বাহী প্রকৌশল পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত বিভাগ, সড়ক ভবন, শিক্ষা প্রকৌশল, জনস্বাস্থ্য অধিদপ্তর, গোপালগঞ্জ পৌরসভা, গোপালগঞ্জ জেল পুলিশ পরিবার, আনসার ভিডিপি সহ অন্যান্ন  রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

পুলিশ প্রশাসন গোপালগঞ্জ
পুলিশ প্রশাসন গোপালগঞ্জ

শ্রদ্ধা জানাতে শহিদ মিনার চত্বরে সর্বস্তরের মানুষের ঢল নামে। সড়কের পাশে ও চত্বরে গাছে বাংলা অক্ষর দিয়ে অলংকৃত করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে বিশৃঙ্খলা রক্ষার্থে  পরিপাটি ভাবে সাজানো হয়। শহিদ মিনার চত্বরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধাগন
গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধাগন

শ্রদ্ধা জানাতে শহিদ মিনার চত্বরে সর্বস্তরের মানুষের ঢল নামে। সড়কের পাশে ও চত্বরে গাছে বাংলা অক্ষর দিয়ে অলংকৃত করা হয়।