স্বেচ্ছাসেবক দলের দিদার হত্যাকান্ডের আসামি সাথে হাত মিলিয়ে টুঙ্গিপাড়া যুবদলের সভাপতি সমালোচনার শীর্ষে।

এ জেড আমিনুজ্জামান রিপন :

গাড়ি চালানো ব্যক্তি দিদার হত্যা আসামি ও উল্টো বসা সভাপতি মোক্তার
গাড়ি চালানো ব্যক্তি দিদার হত্যা আসামি ও উল্টো বসা সভাপতি মোক্তার।

গোপালগঞ্জে আলোচিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক দিদার হত্যা মামলার ৩৮ নং আসামী সাথে নিয়ে ঘুরে বেড়ানো সেই টুঙ্গিপাড়া যুবদল সভাপতি মোক্তার আজও বহাল তবিয়তে স্ব-পদে বহাল রয়েছে। “বিএনিপি জন্য যারা জীবন দিল তার কোন মূল্যে তারা পাবে না”
দিদার মামলার ৩৮ নং আসামিকে একই মটর সাইকেলে বসিয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির সমাবেশ সফল করার প্রচারণা চালাচ্ছে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সভাপতি মোক্তার হোসেন। এর আগেও এই সভাপতি উপজেলার নীলফা বাজারের সরকারি খাস জায়গায় দখল করে দলীয় সাইনবোর্ড লাগিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলার অভিযোগ উঠলেও দলিও প্রভাবশালী এক নেতার ছত্রছায়ায় ব্যপাটি ধামাচাঁপা পড়ে যায়।
উল্লেখ্য গত ১৩ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, তার স্ত্রীসহ বাবা-মায়ের কবর জিয়ারতের জন্য গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে যাচ্ছিলেন। তার গাড়ি বহরটি ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে পৌঁছালে তার সাথে থাকা কিছু উচ্ছৃঙ্খল কর্মীরা রাস্তায় টাঙানো আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে গোন্ডগোলের সৃস্টি হয়। এক পর্যায়ে বড় ধরনের হামলার শিকার হয় জেলানী ও তার স্ত্রী রওশন আরা রত্না ও প্রায় ৩৫ নেতা কর্মীরা সহ হামলাকারীরা।

গাড়ি চালানো ব্যক্তি দিদার হত্যা আসামি ও উল্টো বসা সভাপতি মোক্তার
গাড়ি চালানো ব্যক্তি দিদার হত্যা আসামি ও উল্টো বসা সভাপতি মোক্তার।

এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রাখা হয়। এছাড়াও এস এম জিলানী, তার স্ত্রী জেলা মহিলা দলের সভানেত্রী রওশন আরা রত্না সহ অন্তত ৩৫ জন দলীয় নেতাকর্মীরা এ হামলার শিকার হন। শওকত আলী দিদার নিহতের ঘটনায় ১৭ সেপ্টেম্বর দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও গোপালগঞ্জ সদর ২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম সহ ১১৭ জনের নাম উল্লেখ এবং আরও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন।
আলোচিত সেই দিদার হত্যা মামলার এজাহার ভুক্ত ৩৮নং আসামীকে সাথে নিয়ে মোক্তারের ঘুরে বেড়ানো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের ভাবমূর্তী নষ্ট হচ্ছে। ব্যপাটি সাধারণ মানুষের মাঝে ব্যপক হতাশের সৃষ্টি ও আলোচনার ঝড় উঠেছে। গত ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে একই মোটরসাইকেলে দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করেন হত্যা মামলার আসামী ও যুবদল সভাপতি মোক্তার। এ ব্যপারে এলাকাবাসী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করার প্রয়োজন বলে মনে করছেন সাধারন এলাকাবাসী।
মুক্তার হোসেনের দলিও নিয়োম ভঙ্গ করার ব্যপাটি সম্পর্কে জানতে চাইলে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামসুল হক শেখে বলেন, দলে নিয়ম-শৃঙ্খলা কোন ব্যক্তি ভঙ্গ করলে সে দলের যে পদেই থাকুক না কেন তার দায়ভার দল নিবে না।এ বিষয়ে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে গণমাধ্যমের সামনে মত প্রকাশ করেন।
টুঙ্গীপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন শেখর কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা আদৌ উচিত নয়। যদি মুক্তার হোসেন এমন কিছু করে থাকে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।