গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

এ জেড আমিনুজ্জামান রিপন:

গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় শহরের মডেল মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন লঞ্চ ঘাট এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে জেলা, উপজেলা ও পৌরসভা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ, গোপালগঞ্জ-২আসনে মনোনীত জামায়াত প্রার্থী আজমল হোসেন সর্দার, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রেজাউল করিম, সেক্রেটারি জেনারেল মো: আল মাসুদ প্রমুখ। বক্তারা বিগত ফ্যাসিস্ট সরকার আমলে গ্রেপ্তার হওয়া আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান। দ্রুত মুক্তি না দেয়া হলে কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তারা।