

নিজস্ব প্রতিবেদক :
গত বৃহস্পতিবার রাতে খুলনা মেট্রপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানার একটি দল কোন মামলা বা অভিযোগ ছাড়াই ব্যক্তিগত রেশ জেরে সরকার বিরোধী একটি লিফলেট বয়রা এলাকার সাংবাদিক এমডি আল মাসুম খানের বাসার মেইন গেটে নিজেরা লাগিয়ে তাকে গ্রেফতার করতে সারা রাত ঘেরাও করে রেখেছে বলে অভিযোগ করেন তিনি।
বর্তমান এমডি,আল মাসুম খান খুলনার একজন সিনিয়র ক্রাইম রিপোটার। তিনি বাংলাদেশ ক্রাইম নিউজ এর খুলনা ব্যুরো চিফ ও বার্তা বাজার পত্রিকার নিজস্ব প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি নিউজ বার্তা মেলার প্রকাশকের দায়িত্ব পালন করছি। যুক্তরাষ্ট্র কেন্দ্রিক অনলাইন সংবাদপত্র মিলিনিয়াম টিভি নেটওয়ার্ক এর আন্তর্জাতিক সংবাদদাতা হিসেবে নিয়মিত সংবাদ পরিবেশন করেন।
খুলনা সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের তাদের নিজস্ব বাসভবন গতরাত ১০ টা হতে ভোর পর্যন্ত খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানা একজন এসআই এর নেতৃত্বে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি দল আমাকে আটক করার জন্য প্রথমে এমার বাসার মেইন গেট ভাঙার চেষ্টা করেছে। আমার নামে কোন মামলা না থাকায় ওরা আমার বাসার গেটে সরকার বিরোধী একটি লিফলেট টাঙ্গিয়ে ঐ অপরাধ দেখিয়ে আমাকে গ্রেফতার করার চেষ্টা চালিয়েছে। তিনি বলেন, বিগত ৪৯ বছরে কোন ধরনের মামলা বা সাধারণ ডায়েরি ছিল না। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আমি একজন অনুসন্ধানী সাংবাদিক। আমি সরকার অনুমোদিত বাংলাদেশের প্রথম শ্রেণীর অনলাইন পোর্টাল বার্তা বাজার এর খুলনার নিজস্ব প্রতিবেদক ও বাংলাদেশ ক্রাইম নিউজের ব্যুরো চিফ এর দায়িত্ব পালন করছি। একই সাথে আমি নিউজ বার্তা মেলার প্রকাশকের দায়িত্ব পালন করছি। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের খুলনা জেলার সদস্য সচিব,আমি। আমি যুক্তরাষ্ট্র কেন্দ্রিক অনলাইন সংবাদপত্র মিলিনিয়াম টিভি নেটওয়ার্ক এর আন্তর্জাতিক সংবাদদাতা হিসেবে নিয়মিত সংবাদ পরিবেশন করি। আমাদের মরহুম পিতা বাংলাদেশ কাস্টমসের প্রথম শ্রেণি কর্মকর্তা ( সুপারিনটেনডেন্ট প্রিভেন্টিভ সার্ভিস ) অবসর গ্রহণ করেছে। আমি একজন সাবেক ফুটবলার একই সাথে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য ও কার্যনির্বাহী কমিটির নির্বাচিত একমাত্র যুগ্মসাধারণ সম্পাদক। আমাকে সোনাডাঙ্গা থানার পুলিশ বাহিনী মিথ্যা নাটক সাজিয়ে গ্রেফতার করতে চায়। আমি এই ঘটনার বিচারের দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।