ঢাকা থেকে রাজধানী স্থানান্তরের প্রস্তাব পরিকল্পনা উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা থেকে রাজধানী স্থানান্তরের প্রস্তাব পরিকল্পনা উপদেষ্টার
ঢাকা থেকে রাজধানী স্থানান্তরের প্রস্তাব পরিকল্পনা উপদেষ্টার

আনুমানিক ৪০০ বছরের পুরোনো ঢাকা শহর, যা সুলতানি আমল থেকে বাংলার রাজধানী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, রাজধানী ঢাকা এখন এক গুরুতর সংকটে পড়েছে। আনুমানিক ২ কোটি স্থায়ী ও লক্ষ লক্ষ অস্থায়ী মানুষের বসবাসের কারণে ঢাকা শহর তার বাসযোগ্যতা হারিয়ে গেছে, এবং পরিবেশ, বায়ুদূষণ ও যানজটের কারণে ঢাকা বর্তমানে একেবারে তলানিতে অবস্থান করছে। এই পরিস্থিতিতে, অন্তবর্তীকালীন সরকারের গঠিত অর্থনৈতিক পুনঃনির্ধারণ টাস্ক ফোর্স রাজধানী স্থানান্তরের প্রস্তাব দিয়েছে। তাদের মতে, রাজধানী ঢাকার বর্তমান অবস্থা বাংলাদেশের উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গত ৩০ জানুয়ারি, পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রধান উপদেষ্টা ড. মো ইউনূসের কাছে টাস্ক ফোর্সের প্রতিবেদনটি হস্তান্তর করেন।
সংস্কার প্রতিবেদনটিতে নানা সুপারিশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল রাজধানী ঢাকার স্থানান্তর। এছাড়া, সংস্কার কমিটি তাদের সুপারিশে সহজ শর্তে গাড়ি কেনার সুবিধা দেওয়ার পাশাপাশি, ব্যক্তিগত গাড়ি কেনার প্রক্রিয়া কঠিন করারও সুপারিশ করেছে। জমা দেওয়া সংস্কার প্রস্তাবের পর, অন্তবর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা শুরু হতে পারে, তবে এ নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।