খুলনার দাকোপে অস্ত্রসহ ৩ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক।

এমডি আল মাসুম খান, ব্যুরো চিফ, খুলনা :

খুলনার দাকোপে অস্ত্রসহ ৩ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক।
খুলনার দাকোপে অস্ত্রসহ ৩ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক।

খুলনা জেলার দাকোপ উপজেলার কালিনগর এলাকা থেকে ২টি পাইপ গান ও ৪টি ধারালো দেশীয় অস্ত্রসহ ৩ দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছেন মোংলা কোস্ট গার্ড। আজ রবিবার ভোরে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করা হয়।আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে অস্ত্রের মহড়া এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসীর বিভিন্ন অভিযোগ রয়েছে দাকোপ থানায়। কোস্ট গার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক গণমাধ্যমকে জানান, সোর্সের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার ভোর ৫ টার দিকে খুলনার দাকোপ উপজেলার কালিনগর বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় ঘটনাস্থল থেকে চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী মো. ইয়াসিন মোল্লা (৪০), মো. সোহরাব সানা (৬০) ও মো. সিরাজুল সানা (৩০) কে আটক করেন কোস্ট গার্ডের একটি অপারেশনাল টিম।আটককৃত ৩ সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে দাকোপ উপজেলার কালিনগর বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের একটি পুরাতন ভবনে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় একনালা পাইপ গান, ১টি চাইনিজ কুড়াল ও ৩টি চাকু/ছুরি উদ্ধার করা হয়। আটককৃত সন্ত্রাসীরা অবৈধ অস্ত্রের ব্যবহার করে দাকোপ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাছের ঘের দখল করে আসছিল। এছাড়াও তাঁদের বিরুদ্ধে দাকোপ থানায় একাধিক মামলাও রয়েছে। আটককৃতদের সকলেরই বাড়ি খুলনার দাকোপ উপজেলার। এদিকে উদ্ধার হওয়া পাইপ গান, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।