খুলনায় পিস্তল, বোমাসহ ২ সন্ত্রাসী গ্রেফতার।

এমডি আল মাসুম খান, ব্যুরো চিফ, খুলনা :

খুলনায় পিস্তল, বোমাসহ ২ সন্ত্রাসী গ্রেফতার।
খুলনায় পিস্তল, বোমাসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি চৌকস অভিযানিক দল আজ ৩০ জানুয়ারি দুপুর ১:৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মহানগরীর খুলনা সদর থানাধীন নিরালা আবাসিক এলাকার ২৯ নং রোডের ৩২ নং বাড়ির ৫ম তলার একটি ফ্ল্যাট থেকে সন্ত্রাসী (১) মো. শান্ত ইসলাম (২৫), পিতা: মো. রেজাউল ইসলাম, সাং-নাজির শংকরপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোর এবং (২) মো. আলিমুল হোসেন (২০), পিতা-মৃত মুরাদ হোসেন মুন্না, সাং-বেজপাড়া, চোদ্দারপাড়, থানা-কোতয়ালী, জেলা-যশোর দ্বয়কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ১ টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১ টি ম্যাগজিন, ১ টি শটগানের কার্তুজ এবং প্লাস্টিকের তৈরি লাল সাদা রঙের হটপটের ভিতরে রক্ষিত লাল,কালো কসটেপ দ্বারা মোড়ানো ২ টি ককটেল সদৃশ হাতবোমা উদ্ধার করা হয়। এ সংক্রান্ত তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় বিস্ফোরক উপাদানবলী আইন তৎসহ অস্ত্র আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।
মহানগর গোয়েন্দা বিভাগের উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দ্বারা সাম্প্রতিক সময়ে কোন অপরাধজনক ঘটনা সংঘটিত করেছে কিনা আসামিদ্বয়কে নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদ করতে এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলির উৎস, উদ্ধারকৃত অস্ত্র কোথায় কোথায় সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত, উদ্ধারকৃত বোমা দ্বারা কোথায় হামলার পরিকল্পনা ছিল, বোমা তৈরির উপকরণ কার কাছ থেকে সংগ্রহ করেছে এর মূল রহস্য উদ্‌ঘাটন পূর্বে জড়িত অন্যান্য সহযোগী সন্ত্রাসীদেরকে গ্রেফতারের এবং আরো অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের জন্য অভিযান চলমান আছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ সংবাদ সম্মেলনে জানায় প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত সন্ত্রাসী শান্ত এর বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী থানায় ১ টি হত্যা ও মাদকের মামলাসহ মোট ৪ টি মামলা এবং অপর সন্ত্রাসী আলিমুলের বিরুদ্ধে ১ টি মামলার তথ্য পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে আরো মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।