খুলনায় চাঞ্চল্যকর অর্ণব হত্যা মামলায় আটক রাব্বা‌নি ২ দি‌নের রিমান্ডে।

এমডি আল মাসুম খান, ব্যুরো চিফ খুলনা :

খুলনায় চাঞ্চল্যকর অর্ণব হত্যা মামলায় আটক রাব্বা‌নি ২ দি‌নের রিমান্ডে।
অর্ণব হত্যা মামলার আসামি রাব্বানি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব হত্যা মামলার আসা‌মি গোলাম রাব্বা‌নিকে দুই দি‌নের রিমান্ডে নিয়েছে পু‌লিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজি‌স্ট্রেট আদালত ১ এর বিচারক মো. রা‌কিবুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর ক‌রেন। এর আগে সোমবার সোনাডাঙ্গা থানা পু‌লিশ আসা‌মি রাব্বা‌নি‌কে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দি‌নের রিমান্ডের আবেদন ক‌রে। কোট জিআরও এস হরিদাস গণমাধ্যমকে জানিয়েছেন, আসা‌মি গোলাম রাব্বা‌নি‌কে জিজ্ঞাসাবা‌দের ৭ দি‌নের জন্য আবেদন ক‌রেন এ মামলার তদন্ত কর্মকর্তা এস আই আশরাফুল আলম। বিজ্ঞ আদালত সা‌র্বিক বিবেচনা ক‌রে তা‌কে দুই দি‌নের পুলিশ রিমান্ড মঞ্জুর ক‌রেন। রাব্বা‌নি‌কে আজ আদাল‌তে হা‌জির করা হয়েছে। এদিকে সোনাডাঙ্গা মডেল থানার অ‌ফিসার ইনচার্জ গণমাধ্যমকে বলেন, আসা‌মি গোলাম রাব্বা‌নির দুই দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রে‌ছেন আদালত। তা‌কে জিজ্ঞাসাবাদ করা হ‌লেই অ‌নেক তথ্য পাওয়া যা‌বে।
একই সাথে আরো জানা যায় খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্র অর্ণব হত্যা মামলাটি একটি স্পর্শকাতর মামলা হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশ গুরুত্বের সাথে তদন্ত করছে। উল্লেখ্য গত শুক্রবার রাত পৌনে ৯ টার দি‌কে সন্ত্রাসীরা নগরীর শেখপাড়া তেতুলতলা মোড়ে অর্ণবকে গু‌লি ক‌রে এর প‌রে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে। এ ঘটনায় খুলনা মেট্রোলিটন পুলিশ ও সোনাডাঙ্গা মডেল থানা পু‌লিশ রাতভর খুলনা সিটির বিভিন্ন এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে নিহত অর্ণবের ৩ বন্ধুকে তাদের হেফাজ‌তে নেয়। গত শ‌নিবার রা‌তে নিহত অর্ণবের বাবা নি‌তিশ কুমার বাদী হ‌য়ে সোনাডাঙ্গা মডেল থানায় অজ্ঞাতনা ২০ থে‌কে ২৫ জ‌নের না‌মে একটি হত্যা মামলা দা‌য়ের ক‌রেন।