
মো. শরিফুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিবেদক :

১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৬ পালন এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজ।
সভায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও জাতীয় চেতনায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। দিবস দুটির কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর করণীয় নিয়েও আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসনের উদ্যোগে দিবস দুটির কর্মসূচি বাস্তবায়ন, জাতীয় পতাকা উত্তোলন, শহিদদের স্মরণ, আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজন যথাযথভাবে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজনে: জেলা প্রশাসন, গোপালগঞ্জ।