
এ জেড আমিনুজ্জামান রিপন :

গুলিবিদ্ধ ৪ জনসহ আহত ২০, হাসপাতালে চিকিৎসধীন।
গোপালগঞ্জে আওয়ামী লীগের একটি মিছিলকে কেন্দ্র করে ১৭ এলাকায় লতিপুর ইউনিয়নের চর মানিকদাহ ও ঘোষেরচর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
আজ সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যার পরে গোপালগঞ্জে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলকে কেন্দ্র করে চর মানিকদাহ ও ঘোষেরচর গ্রামের লোকজনের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি সহিংস রূপ নেয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। এছাড়া সংঘর্ষকারীরা লঞ্চঘাট বটতলা এলাকার ফুল মার্কেটের বেশ কয়েকটি দোকান ভাঙচুর করেন।
সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হন। এছাড়া উভয় পক্ষের আরও বেশ কয়েকজন আহত হন। সব মিলিয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আহতরা হলেন চরমানিকদাহ গ্রামের বাসিন্দা হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান প্রান্ত (২০), চান মিয়া মোল্লার ছেলে রাকিবুল মোল্লা (২১), সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৩৯) এবং কবির মোল্লার ছেলে জাহিদ মোল্লা (৩৭)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধসহ আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সংঘর্ষের ব্যাপারটি আমরা শুনেছি। তদন্ত পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।