‘সেবার ব্রতে চাকরি’—গোপালগঞ্জে টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন।

মো. শরিফুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিবেদক :

‘সেবার ব্রতে চাকরি’—গোপালগঞ্জে টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন।

সেবার ব্রতে চাকরি’—এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা অক্টোবর-২০২৬-এর প্রাথমিক বাছাই পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম গোপালগঞ্জে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে Physical Endurance Test (PET) অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনের পরীক্ষায় ধারাবাহিকভাবে চারটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প। নির্ধারিত ইভেন্টগুলোতে অংশ নিয়ে প্রার্থীরা তাদের শারীরিক সক্ষমতার প্রমাণ দেন।

দ্বিতীয় দিনের নির্ধারিত ইভেন্টগুলোতে কৃতকার্য প্রার্থীদের পরবর্তী তৃতীয় দিনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র প্রদান করা হয়।

টিআরসি নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রমে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন গোপালগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক এবং গোপালগঞ্জ পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সঞ্চিতা কিত্তর্ণীয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসানুর রহমানসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। পরে তিনি গোপালগঞ্জ জেলার প্রাথমিক বাছাই পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

‘সেবার ব্রতে চাকরি’—গোপালগঞ্জে টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন।

পুলিশ সূত্রে জানা গেছে, যোগ্যতা, দক্ষতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে টিআরসি নিয়োগের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা ও নিরপেক্ষতার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।