
মো. মিঠুন হাসান জাকারিয়া, স্টাফ রিপোর্টর :

জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে ঘোষিত দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক লকডাউন কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে কর্মসূচি পালন করেছে ইমরান ও অপুর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) গোপালগঞ্জে লাঞ্চঘাটে এলাকায় ছাত্রলীগ নেতা ইমরান ও অপুর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে কর্মসূচির প্রতি সমর্থন জানান।
এ সময় ‘সফল হোক, সফল হোক’ স্লোগানের পাশাপাশি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায় তাদের। তারা সাবেক প্রধানমন্ত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতেও বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই লকডাউন কর্মসূচি পালন করছেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান।
গোপালগঞ্জে কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তারা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন স্লোগান দিয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান।