গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল।


এ জেড আমিনুজ্জামান রিপন :

জেলা পরিষদ ভবনের সামনে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্লোগান

আবারো গোপালগঞ্জে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে জেলা শহরের বিভিন্ন এলাকায় এসব মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় গোপালগঞ্জ জেলা পরিষদ ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি পুনঃস্থাপন করেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তাঁরা সেখানে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেন বলে প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের নেতা রাজু ও শাহ শাহানেওয়াজের নেতৃত্বে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের।

জেলা পরিষদ ভবনের সামনে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্লোগান

এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের আজিজ খানের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল এবং জেলা যুবলীগের জনি ও জুবায়ের হোসেনের নেতৃত্বে আরেকটি মিছিল হয়েছে বলে ভিডিওতে দেখা গেছে। এসব মিছিল থেকেও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে স্লোগান দেওয়া হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার সকাল থেকেই গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিচ্ছিন্নভাবে জড়ো হতে দেখা যায়। পরে ছোট ছোট মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে দ্রুত স্থান ত্যাগ করে।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জে এসব মিছিল ও কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে। তবে মিছিলকারীদের সংখ্যা, কর্মসূচির সুনির্দিষ্ট সময়কাল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জেলা পরিষদ ভবনের সামনে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্লোগান

গোপালগঞ্জে এ ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটনায় বলে জানা যায়।