
মো. মিঠুন হাসান জাকারিয়া,স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জে মাদক কারবারের অভিযোগে শিহাব নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে জেলার দক্ষিণ মৌলভীপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শিহাবের কাছে ইয়াবা রয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে এলাকাবাসী তাঁকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয় বলে জানা গেছে। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
তবে আটক যুবকের পূর্ণ পরিচয়, উদ্ধার করা ইয়াবার পরিমাণ এবং এ ঘটনায় দায়ের করা মামলা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।